1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান 

ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম :

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন,ফটিকছড়িতে কোনো ফ্যাসিস্ট অপশক্তি কিংবা নিষিদ্ধ সংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। যারা অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ নষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার ৫ জুন বিকেলে ফটিকছড়ি উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি আলোচিত বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি সম্প্রতি ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের প্রতিষ্ঠিত বিশ্রামাগারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গেও গুরুত্বের সাথে দেখছেন বলে জানান তিনি।
সরোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়ির শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসন কিংবা নিষিদ্ধ সংগঠনের নামে সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কেউ যদি আইন অমান্য করে বা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সংসদীয় এলাকায় ফ্যাসিস্টের নিকট থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্কলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি ।
এ সময় তিনি গুজব ও বিভ্রান্তি এড়িয়ে তথ্যভিত্তিক অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,আবু কালাম আজাদ,আবু আজম তালুকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, নাজিম উদ্দীন বাচ্চু,ওসমান হোসেন চৌধুরী,কালাম চৌধুরী,খালেদ বাবুল, এয়াকুব শহিদ,এস এম মুনসুর আলম, এস এম জালাল উদ্দিন চৌধুরী,হাসানুল কবির,মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু,মোজাহারুল ইকবাল লাভলু,জাহেদুল আলম মেম্বার,একরামুল হক,ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল,প্রিঞ্চ ওমর ফারুক,আরাফাত তুষার, মহিন উদ্দিন মেসি,এম এ মাহফুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট