1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারীর সাবেক কমিশনার আলহাজ্ব আলমগীরের মাতার ইন্তেকাল মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা ও সদর দপ্তর। অন্যকে দোষারোপ করার প্রবণতা থেকে বের হয়ে আসুন- ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান। ফটিকছড়িতে লাশ বাড়ীতে নিয়ে যেতে বাধা। আহত-৩। বাসন্তী পূজা পরিদর্শনে রাউজান পৌর পূজা উদযাপন পরিষদ সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.) মাইজভান্ডারীর ৩ দিন ব্যাপী বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা। ফটিকছড়িতে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন- এমপি সরোয়ার আলমগীর। ট্রাকচাপায় প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী সাকিবের। রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা

মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য পেইন্টার সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মানিকছড়ি সদরস্থ ফুড হাউস রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব তুষার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রচার সম্পাদক মামুন গাজী মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা সভাপতি আবদুল হান্নান, সহ-সভাপতি অর্জুন দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩৪ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের পাশে থাকবে। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট