1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়া মহিলা মাদ্রাসায় ছবকদান অনুষ্ঠান সম্পন্ন। ফটিকছড়ি ভ্যাটার্ন ফুটবল এসোসিয়েশনের অভিষেক ও পূর্ণ মিলনী সম্পন্ন। ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর এর সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা। রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন।।  সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (ক.) খোশরোজ শরীফ সম্পন্ন। ফটিকছড়িতে প্রচারণায় জোয়ার এসেছে। আমি প্রতিশোধ নি না; নেব না- সরওয়ার আলমগীর। খুটাখালী দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন।। শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ১২০ তম বার্ষিক ওরশ সম্পন্ন।। গাউসুল আজম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র ১২০ তম পবিত্র ওরশ শরীফ আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন ।। আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে- সরওয়ার আলমগীর

রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন।। 

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধি:

রাউজানে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। সংগঠনের সাধারণ সম্পাদক এম.নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম.বেলাল উদ্দিন, রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, শাহেদুর রহমান মোরশেদ, এম.কামাল উদ্দিন, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, রয়েল দত্ত প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশের অন্যান্য উপজেলার তুলনায় রাউজানের সাংবাদিকরা অনেক এগিয়ে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নতুন কমিটি দেশের কল্যাণে কলম চালাবে।’ ২০২৬ সালের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব তুলে ধরায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট