1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ১২০ তম বার্ষিক ওরশ সম্পন্ন।।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

মানবপ্রেম,সাম্য,ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা মাইজভাণ্ডারী তরিকার মূল দর্শন-
শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ।

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে প্রখ্যাত অলীয়ে কামেল হযরত গাউছুল আজম শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ১২০তম বার্ষিক ওরশ শরীফ শনিবার ২৪ জানুয়ারী (বাংলা ১০ মাঘ) লাখো ভক্ত-আশেকানের উপস্থিতিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এসময় “আমিন আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তসহ লাখো আশেকানের সমাগম ঘটে। ওরশ উপলক্ষে রওজা শরীফে গোসল, গিলাফ ছড়ানো,খতমে কোরআন,মিলাদ মাহফিল,জিকির- আজকার,আলোচনা সভা,ছেমা মাহফিল,তবারুক বিতরণ ও ভোররাতে আখেরি মুনাজাতসহ নানা কর্মসূচি পালিত হয়। পাশাপাশি ফ্রি চিকিৎসা ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির  বক্তব্য দেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের বর্তমান গদীনশীন পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (ম.জি.আ.)।
তিনি বলেন,মানবপ্রেম,সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা মাইজভাণ্ডারী তরিকার মূল দর্শন। জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে এই দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,রাজনৈতিক অস্থিরতা,আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকট ও নৈতিক অবক্ষয় দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় সুফিবাদের আলোকে চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওরশ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আগত ভক্তদের জন্য থাকা- খাওয়া,চিকিৎসা,বিদ্যুৎ, আলোকসজ্জা ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়।
ওরশ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব মইনুদ্দীন, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন,হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসিন চৌধুরী,আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব মো: আলমগীর খান প্রমুখ।
আলোচনায় অংশ গ্রহন করেন,বিএসপি ভাইস চেয়ারম্যান  মাওলানা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরী,ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা বাকী  বিল্লাহ আল আজহারী, মো:ওসমান আলী,যুগ্ম মহাসচিব মো: ইব্রাহিম মিয়া,হযরত মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী,অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী,আমতল সিদ্দিকীয়া মইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাকের আনসারী,মুফতী মাওলানা মাকসুদুর রহমান,মাওলানা নাজের হোসাইন, খলিফা মাওলানা হাসান মাইজভাণ্ডারী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী প্রমুখ। সালাত ও সালাম শেষে দুর্দশাগ্রস্ত মানুষের মুক্তি এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
আখেরি মুনাজাতে দেশ,জাতি ও বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি এবং বিপদগ্রস্ত মানুষের মুক্তি কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট