1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

গাউসুল আজম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র ১২০ তম পবিত্র ওরশ শরীফ আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন ।।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র ১২০ তম পবিত্র ওরশ শরীফ শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ ইং ১০ মাঘ ১৪৩২বাংলা ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে লাখো আশেকান ভক্তের অংশ গ্রহনে আখেরী মেনাজাতের মাধ্যমে পবিত্র ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন কর্মসূচী পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,রওজায় গিলাফ চড়ানো, পুস্পস্তবক অর্পন,জীবন দর্শনের ওপর আলোচনা,ওয়াজ-মিলাদ,আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত হতে আশেকান ও ভক্তরা বিভিন্ন ধরনের হাজারো যানবাহন যোগে দরবার শরীফে সমবেত হয়। মাইজভান্ডার-নাজিরহাট সড়ক, নানুপুর-রাউজান সড়ক, ফটিকছড়ি – গহিরা সড়কসহ সর্বত্র জুড়ে সারাদিন ও সন্ধ্যায় নানা প্রকারের বাদ্যবাজনা নিয়ে উৎসব মূখর পরিবেশে লাখো ভক্তের মিলন ঘটে। এসময় সমগ্র মাইজভাণ্ডার দরবার শরীফ আশেকানে ভক্তদের আগমনে কোথাও তিল ধারণের জায়গা ছিল না। আবহাওয়া অনুকুলে থাকায় ভক্তদের তেমন সমস্যা হয়নি। দরবারে পৌঁছে বক্তরা বিভিন্ন মঞ্জিলে ও অস্থায়ী ক্যাপে অবস্থান করে। পরে ভক্তরা সকল রওজায় জেয়ারত, কোরআন তেলওয়াত, জিকির ও দরুদ পাঠ করে মনোবাসনা পূরণের জন্য ফরিয়াদে মশগুল ছিল।
তাছাড়া আগত আশেকানে ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলের পূর্ব বাড়ীতে সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:) সাথে সাক্ষাতের জন্য দীর্ঘ লাইনে ভক্তদের উপচে পড়া ভীড় সামাল দিতে শত শত সেচ্ছা সেবক দায়িত্ব পালন করেন।
এবার আইন- শৃঙ্খলা রক্ষার্থে অন্যবারের চেয়ে স্বেচ্ছা সেবক বেশী ছিল বলে জানান,মঞ্জিলের ব্যবস্থাপক মুহাম্মদ কামাল উদ্দীন।
কর্মসূচি শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন,গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।
এদিকে গাউসুল আজম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র ওরশ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন,থানা ও হাইওয়ে পুলিশ, তদারকিতে থাকা সংশ্লিষ্ট সকল এবং আশেকানে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন গাউছিয়া রহমান মঞ্জিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট