1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে- সরওয়ার আলমগীর

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, জামায়াত আমাকে ভয় পায়। না হলে আমাকে ঠেকাতে তারা কেন উঠে পড়ে লাগেছে। আদালতে একের পর এক ভুয়া মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার কাছে টাকা পাবে ব্যাংক অথচ মাথা ব্যাথা জামায়াতের। তারা জানে আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। মাননীয় আদালত আমার পক্ষে রায় দিয়েছে। আদালত বলেছেন,আমি ঋণ খেলাপি নই। সবাইকে বলতে চাই আমি ঋণ গ্রহিতা,ঋণ খেলাপি নই।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে শুক্রবার ২৩ জানুয়ারী বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সরওয়ার আলমগীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন,তারেক রহমান বাংলাদেের প্রাণস্পন্দন। তিনি মাটি ও মানুষের নেতা। এই নেতা আগামীদিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।দেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারে স্বাধীনতা বিরোধীরা ভেসে যাবে। দেশের মানুষ ধর্ম ব্যবসায়ী, বেহেস্তের টিকিট বিক্রিকারীদের পছন্দ করে না। ভোটেও তাদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন তারেক রহমান উপহার পাবেন ইনশাআল্লাহ। আগামী রবিবার ২৫ জানুয়ারীর জনসভা স্মরণকালের সর্ববৃহত যা জনসমুদ্রে পরিণত হবে চট্টগ্রাম নগরী।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজাহার মিয়া,সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী,মুনসুর আলম চৌধুরী,আজম খাঁন,এসএম শফিউল আলম,নাছির উদ্দীন,নাজিম উদ্দীন বাচ্চু,এস এম আবু মুনছুর,ইলিয়াছ বাবুল,আবু ছালেহ, হাসানুল কবির,গাজী আমান উল্লাহ,প্রিন্স ওমর ফারুক,আরফাত তুষার,ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না,সাইফুল হায়দার রাসেল,উপজেলা মহিন উদ্দিন মেসি,ইঞ্জিনিয়ার মুন্না,এম এ মাহফুজ,মো.একরামসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট