
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা স্থানীয় মাঠে মঙ্গলবার ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে । খেলায় ঝংকার ক্লাবকে হারিয়ে চ্যম্পিয়ান হন হলুদিয়া সৈনিক পাড়া শাপলা সংঘ।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন- সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার। এটি তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। বর্তমান তারেক রহমানের সরকার ক্রীড়া উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনে করেছে। অচিরে এর সুফল পাবে খেলোয়াড়রা ।
বাগানবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও জাকির হোসেন’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন-জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী,ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে,আবু হোসেন আবু মেম্বার,মহিন উদ্দিন,গনঅধিকার পরিষদ’র তানজিম, কাসেম মেম্বার,সিদ্দিকুর রহমান কালা, মোজাহারুল ইকবাল লাভলু,একরামুল হক, আলা উদ্দীন,মো.তানবির,আব্দুল হক।