1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ি উত্তর হেয়াঁকো বাজারে আগুনে পুড়ল ২টি ঘর ও ৪ গোডাউন। আহত-৫।

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডে দু’টি বসত ঘর ও ৪টি গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে উক্ত বাজার সমিতির সাধারণ সম্পাদক সাকিল চৌধুরী রনি সহ ৫ জন আহত হয়েছে।গত শনিবার ১০ অক্টোবর রাতে হেয়াঁকো বাজারের পুরাতন মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) মো: আলমগীর জানান, রাত সারে ১১টায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬টি ঘরই ছিল আধাপাকা টিনশেড। এতে শেখ আহমদের দুটি ভাড়া ঘর ও মাছ ব্যবসায়ীদের ৪টি গুদামঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে গিয়ে বাজার সমিতির সাধারণ সম্পাদক সাকিল চৌধুরী রনি,মাঈন উদ্দিন,মো: রাশেদ,রোকন ও সাহাব উদ্দিন আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পার্শ্ববর্তী রামগড় উপজেলা হতে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
রবিবার ১২ অক্টোবর হেয়াঁকো বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আগুনে পুড়ে যাওয়া বসত ঘর ও গোডাউন এর ক্ষয়ক্ষতি দেখতে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট