1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

অবসান হলো ফটিকছড়ি সহ দেশ ব্যাপী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানদের কর্মবিরতি।।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ দেশ ব্যাপী লাইনম্যানদের কর্ম বিরতি অবশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শনিবার ১৩ সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবে। ফটিকছড়ি উপজেলাসহ দেশ ব্যাপী কর্মবিরতির ফলে পল্লী বিদ্যুতের গ্রাহকরা দূর্ভোগে পড়ে।
এতে গ্রাহক ও ব্যবসায়ীদের ক্ষতি হয়।
জানা যায়,গত ৭ সেপ্টেম্বর সকাল থেকে লাইনম্যানরা একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সারাদেশে কয়েক শত জোনাল অফিসের আওতাধীন গ্রাহকের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
একই চিত্র দেখা গেছে,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর আওতাধীন ফটিকছড়ি সদর জোনাল অফিস, আজাদী জোনাল অফিস,রোসাংগিরী, বারমাসিয়া,নাজিরহাট ও দাঁতমারা সাব-জোনাল অফিস গুলোতে।
এসব অফিসে প্রতিদিন হাজারো গ্রাহক অভিযোগ নিয়ে গেলে সমাধান করা কঠিন হয়ে পড়ে।এমতাবস্থায় অফিস গুলোতে পুলিশ প্রহরা দিতে দেখা যায়।
অন্যদিকে লাইনম্যানদের কর্মবিরতির কারণে ফ্রিজে রাখা খাবার,ওষুধের ফার্মেসিতে  ইনজেকশন ও ঔষধ,ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীলরা ক্ষতির মুখে পড়ে।
এসব কারনে গ্রাহকদের হামলার ভয়ে ডিজিএম সহ সংশ্লিষ্টরা ছিল আতংকে।
এদিকে বৃষ্টি ও বজ্রপাতে বিভিন্ন বিদ্যুৎ লাইনের কেভি নষ্ট ও অনেক কেভি’র ফিউজ তার এবং ঢাল পালা পড়ে থাকে লাইনের উপর।
এসব সমাধান করতে ডিজিএম, এজিএম এবং ইঞ্জিনিয়াররা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের লোকজন নিয়ে এসে গ্রাহকের বিদ্যুৎ সমস্যার সমাধান করেন। আর স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিরা নিজ নিজ এলাকায় ঠিকাদারের লোকজন নিয়ে গিয়ে এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান করার চেষ্টা করেন।
শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় ফটিকছড়ি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ বলেন,আন্দোলন স্থগিত হওয়ায় আমাদের সকল লাইনম্যানগন কাজে ফিরেছেন।সবাইকে কাজের ক্ষেত্রে  আন্তরিকভাবে সহযোগিতার জন্য অনুরোধ রইল।
তিনি আরো বলেন,আন্দোলনের মধ্যেও অন্যান্য এলাকার গ্রাহকের চেয়ে ফটিকছড়িতে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট