1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

আনোয়ারায় ৩৮ বছরের শিক্ষকতা শেষে অবসরে শম্ভু সরকার।

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চোখের জলে ভাসলো বিদায়বেলা, ৩৮ বছরের শিক্ষকতা শেষে অবসরে শম্ভু সরকার চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। তাকে বিদায় জানাতে স্কুলের গেটে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শম্ভু সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের এডহক কমিটি। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শিক্ষক শম্ভু সরকার। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়িতে পৌঁছে দেন কোমলমতি শিক্ষার্থীরা।

জানা যায়, সদ্য বিদায়ী শিক্ষক ১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর এই বিদ্যালয়ে শিক্ষাদান শুরু করেন এবং চলতি মাসের ০৪ সেপ্টেম্বর তার কর্মজীবনের সমাপ্তি হয়। এসময় তিনি সুনামের সহিত শিক্ষকতা করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মীর এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো। শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মো. হাসান কায়েস বলেন, ‘স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। আমার শিক্ষাজীবন থেকেই স্যারের সান্নিধ্যে পেয়েছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা অনেক কিছু শিখেছি, যা আমাদের কর্মজীবনে কাজে লাগাচ্ছি। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের। এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট