
চন্দনাইশ প্রতিনিধি:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়তভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি-এর গৌরবময় ৩১ বছর পূর্তি উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দোহাজারী শাখায় কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শাখা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আল-আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং দোহাজারী শাখাও অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। অনুষ্ঠানে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে কেক বিতরণ করা হয়। বর্ষপূর্তির এই আনন্দঘন আয়োজনে স্থানীয় যেসব বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে মুখরিত করেন ও শুভেচ্ছা জানান, তারা হলেন মেসার্স শাহ মজিদিয়া পোল্ট্রি ফিড এন্ড চিক্স সেন্টারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেসার্স খাজা ফার্মেসীর মোহলেহ উদ্দিন সাইদি, মেসার্স ইনসাফ শপিং মলের শহীদুল ইসলাম, মেসার্স মোবাইল জোনের মামুনুল ইসলাম, মেসার্স সাজু শপিং মলের আব্দুস সালাম এবং মেসার্স আর এস এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী সাংবাদিক এসএম রাশেদ ও ব্যবসায়ী মোঃ শাহাজাহান।