1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
oplus_0

চন্দনাইশ প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভার স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েন খানের সভাপতিত্বে এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার। সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, পরিকল্পিত উপায়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, উপজেলার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আজগর, জয়নাল আবেদীন সোহেল, হাসান মুরাদ, যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন, আবু তৈয়ব রিপন, এবিএম রহিম, মো. রহিম উদ্দীন, আমিনুল ইসলাম, আবদুল মান্নান, বদিউল আলম, মো. দুলাল, মো. আজিজ, মো. সাখাওয়াত উল্লাহ, আজিজুর রহমান, মো. আমান উল্লাহ, মো. মানিক, মো. মোরশেদ, মো. লিটন, মো. রাসেল, মো. হিরু, নাজিম উদ্দীন, মো. শাহজাহান, মো. সালাহ উদ্দীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট