1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ফটিকছড়িতে পুকুরে ডুবে ১০ম শ্রেনীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজারে পুকুরে ডুবে নাহিদুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে  বাগান বাজার ইউনিয়নের বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান,দুপুরে কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। নাহিদুল সাঁতার কাটতে জানতো না। সে যখন পানিতে ডুব যাচ্ছিল,তার বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টাও করেছিল। কিন্তু তারা না পেরে পার্শ্ববর্তী রামগড় উপজেলা ফায়ার সার্ভিসকে জানালে তারা ও স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগান বাজার ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত মহিলা) জেসমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্কুল ছাত্র নাহিদের মর্মান্তিক মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে নাহিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার সহপাঠি ও এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো দেখতে হাজারো মানুষ ছুটে যায় বাড়ীতে। বাবা-মা একমাত্র সন্তান নাহিদকে নিয়ে হাজারো স্বপ্নের জাল বুনে ছিল। কিন্তু সে স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। নাহিদের আর বিদ্যালয়ে যাওয়া হবে না। সহপাঠিরা তাকে আর দেখবে না। দেখবে না স্বজন ও প্রতিবেশী কেউ এমন আর্তনাদ ও  আহাজারীতে শান্তনা দেবার জন্য এগিয়ে যাওয়া শিক্ষক,শিক্ষার্থী ও সকল মানুষের চোখে ও ঝড়েছে অশ্রু। তাদের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট