1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ওমানে ফটিকছড়ির বাসিন্দা প্রবাসী ঠিকাদার আইয়ুবের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

মধ্যপ্রাচ্যের সালতানাত অব ওমানে নির্মাণাধীন একটি দেওয়াল ধসে পড়ে চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকার প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মৃত মো. রমজান আলীর ছেলে।
শনিবার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে ওমানের মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা সার্ভেয়ার আবদুল মাবুদ।
তিনি আরো বলেন,আইয়ুব আলী
তার ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফরসহ কয়েকজন শ্রমিক নিয়ে একটি পাকা দেওয়াল নির্মাণের কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে পড়লে তিনি চাপা পড়েন। এসময় কাজের শ্রমিকরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে ওমানে ঠিকাদারী কাজ করে আসছেন।
তিনি আরো বলেন,লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য দূতাবাস ও আইনগত বিষয় সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
পরিবারে তার স্ত্রী,তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে শনিবার দুপুরে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট