1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে গাছ থেকে আম পাড়তে বারণ করায় মো.জোমেন চৌধুরী (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইদ্রিস খান চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী যুবক মো. জোমেন চৌধুরী।
অভিযোগ ও থানাসূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উল্লেখিত স্থানে আম পাড়তে আসে ভুক্তভোগীর প্রতিবেশীরা৷ এসময় আম পাড়তে বারণ করায় ক্ষিপ্ত হয়ে মো.মাসুদ চৌধুরী নামের একজন ভুক্তভোগীকে ছুরি দিয়ে বুকে আঘাত করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী যুবক সেটি আটকানোর চেষ্টা করলে ছুরির আঘাত হাতে এসে লাগে। আহত যুবকের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে যুবককে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
একই দিন দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবক জোমেন চৌধুরী (৩৭) বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে গত ৩মাস যাবৎ জায়গার বিষয় সমাধানের জন্য বৈঠকের আহবান জানানো হয়। তবে হামলাকারীরা সেটি কর্ণপাত করেনি। তারা বিগত সময়েও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আমাদেরকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছিল। সর্বশেষ আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আমাদের বসতঘরের সামনের গাছ থেকে আম পাড়তে বারণ করায় ঘর থেকে ধারালো ছুরি এনে সরাসরি আমার বুকে আঘাত করার চেষ্টা করে। আমি হাত দিয়ে চেষ্টা করে কোনরকম প্রাণে রক্ষা পাই। তবে ছুরি এসে হাতে লাগে। আমরা এসব সন্ত্রাসীর বিচার চাই। আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকিধামকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তা চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট