1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’হাত তুলে অঝোরে কাঁদলেন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর।

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তাঁর বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন তিনি।
একপর্যায়ে দু’হাত তুলে মহান আল্লাহর দরবারে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও হায়াত দারাজ করার জন্য মোনাজাত করেন। তাঁর কান্না দেখে উপস্থিত হাজারো দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরাও অশ্রুসজল হয়ে পড়েন।
রবিবার ৩০নভেম্বর সন্ধ্যায় ফটিকছড়ির হেঁয়াকো বাজারে আয়োজিত এক জনসমাবেশে এই আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।
বক্তৃতার শুরু থেকেই সরওয়ার আলমগীর বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “যিনি আজীবন এই দেশের মাটি ও মানুষের জন্য সংগ্রাম করেছেন,তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন।”
এ সময় তিনি মাইক হাতে নিয়েই কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের নেত্রীকে হেফাজত করুন। তাঁকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন।”
প্রার্থীর এমন আবেগমাখা বক্তব্যে পুরো সভাস্থলে পিনপতন নীরবতা নেমে আসে। অনেক বয়োজ্যেষ্ঠ ভোটারকেও এ সময় চোখ মুছতে দেখা যায়। মোনাজাত শেষে নেতাকর্মীরা স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।
বিএনপি নেতা ইউনুফ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা একরামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মিহীর চক্রবত্রী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,নাজিরহাট পৌরসভা আহবায়ক এজাহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,নাছির উদ্দীন,মুনসুর আলম চৌধুরী,নাছির উদ্দীন বিপ্লব,সিরাজদৌল্লা চৌধুরী দুলাল,নাজিম উদ্দীন বাচ্চু, অদু সওদাগর,আবুল খায়ের,আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, মিল্টন চৌধুরী,মো. সাইফুদ্দিন,আমান উল্লাহ,জাহেদ মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু,মহিন উদ্দিন মেসি, এম মাহফুজ,মীর আকবর, শাকিল চৌধুরী রনি, এম আলম, মেহেদীসহ বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট