1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

গণশুনানি শেষ হয়েও লাল ফিতায় বন্দি, ঐক্যের অভাবে থমকে আছে দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 24;

এসএম রাশেদ

​চট্টগ্রামের দক্ষিণ জনপদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব ও সাঙ্গু নদী তীরের বিস্তীর্ণ জনপদ দোহাজারীকে ঘিরে ‘দোহাজারী-সাঙ্গু থানা’ গঠনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখন আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজালে বন্দি। চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের প্রশাসনিক ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে এই থানা গঠনের প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সব ফরমালিটি ও গণশুনানি সম্পন্ন হওয়ার পরও রহস্যজনক কারণে ফাইলটি আর সামনে এগোচ্ছে না।

প্রস্তাবিত থানা গঠনের লক্ষ্যে প্রশাসনিকভাবে যে সীমানা চূড়ান্ত করা হয়েছিল তাতে অন্তর্ভুক্ত রয়েছে:

  • চন্দনাইশ অংশ: দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন।
  • সাতকানিয়া অংশ: খাগরিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড় ও ছদাহা ইউনিয়ন।

​জানা গেছে, এই বিশাল ভৌগোলিক এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দোহাজারীতে থানা স্থাপন এখন গণদাবিতে পরিণত হয়েছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগীয় পর্যায়ে মাঠ জরিপ ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে গণশুনানির কাজ সফলভাবে শেষ হয়েছে। কিন্তু ঘোষণার চূড়ান্ত প্রজ্ঞাপনটি দীর্ঘ সময় ধরে ‘লাল ফিতার দৌরাত্ম্যে’ আটকা পড়ে আছে।

সচেতন মহলের মতে, দোহাজারীকে ঘিরে সরকারের বড় বড় পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রস্তাবিত ইকোনমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) বাস্তবায়িত হলে এই অঞ্চলে ফায়ার সার্ভিস স্টেশনসহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধা এমনিতেই নিশ্চিত হবে। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের সমন্বয়হীনতা।

​সচেতন নাগরিকদের মতে, থানা বাস্তবায়ন প্রক্রিয়া ঝুলে থাকার পেছনে স্থানীয়দের মধ্যে সুদৃঢ় ঐক্যের অভাব স্পষ্ট। তিনি বলেন, “থানা বাস্তবায়ন এতো সহজ হবে না যদি না আমরা এলাকার মানুষ এক হতে পারি। আমরা বিভক্ত থাকলে রাজনৈতিক নেতৃত্ব কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে নিজেদের ফায়দা লুটবে, কিন্তু এলাকার ভাগ্যোন্নয়নে কাজের কাজ কিছুই হবে না।

বর্তমানে এই অঞ্চলগুলোকে আইনি সহায়তার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে চন্দনাইশ বা সাতকানিয়া সদরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জরুরি মুহূর্তে পুলিশি সেবা পেতেও বিলম্ব হয়। দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়িত হলে এই ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

দোহাজারী ও সাতকানিয়ার এই ৭ ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি এখন কেবল একটি সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষায়। তবে স্থানীয় সচেতন সমাজ মনে করছেন, এই দাবি আদায়ে দল-মত নির্বিশেষে ইস্পাতকঠিন সামাজিক ঐক্য গড়ে তুলতে না পারলে আমলাতান্ত্রিক এই জটিলতা কাটানো সম্ভব হবে না। এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে এখন সময়ের দাবি—ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়নে সোচ্চার হওয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট