1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (ক:) প্রকাশ বাবা ভান্ডারী কেবলার ১৬৩ তম খোশরোজ শরীফ লাখো ভক্তের অংশগ্রহনে উৎযাপিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক,অলিয়ে কামেল,আওলাদে রাসুল (সঃ) হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর (কঃ)’র ১৬৩তম খোশরোজ শরীফ ৩দিন ব্যাপি (১২,১৩ ও ১৪ অক্টোবর) লাখো ভক্তের অংশগ্রহনের মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায়  মঙ্গলবার ১৪ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের উদ্যোগে সম্পন্ন হয়েছে। খোশরোজ শরীফ উপলক্ষ্যে দেশ-বিদেশের লাখো আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবারে এসে অংশ গ্রহন করেন। আগত ভক্ত ও আশেকানরা মাইজভান্ডার দরবার শরীফে এসে গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী (ম:জি:আ:) সাথে সাক্ষাত করে দোয়া কামনা করেন।

আশেকানে ভক্তরা মাইজভান্ডার দরবার শরীফের সকল রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পুরনের জন্য কোরআন তেলোয়াত, জিকির আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন। গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছা সেবকবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেন। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া লাখো ভক্তের অংশ গ্রহনের মাধ্যমে তিন দিন ব্যাপি খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিবসে কর্মসুচী শেষে মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে ভক্ত বৃন্দকে সাথে নিয়ে আছরের নামাজ জামাতের সহিত আদায় করে বিশ্ব মুসলিম উম্মার সার্বিক কল্যান সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন,সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী ও আশেকানে ভক্তরা। পবিত্র খোশরোজ শরীফ সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন,থানা ও হাইওয়ে পুলিশসহ সকল ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট