1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী’ (পিএমকে)। ‘পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই মানবিক সেবা কার্যক্রম।

ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান ও ডা. বিপুল চন্দ্র দাস। এছাড়াও চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল এবং ডা. এহসানউল্লাহ শুভ। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।

ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কদমতলী এরিয়ার এপিএম মো. আবু ইউসুফ ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, চট্টগ্রাম জোনের জোনাল আইটি ও হিসাব কর্মকর্তা মো. এনামুল হক, জোনাল হিসাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, শাখার হিসাব কর্মকর্তা আজাদ হোসাইন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা জানান, ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে উন্নয়নের পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, গর্ভবতী মায়েদের সেবাসহ স্বাস্থ্য খাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। চান্দগাঁও শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, “পিএমকে সবসময় সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আমাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানটির জোনাল কর্মকর্তা মো. এনামুল হক বলেন, প্রতি বছরই আমরা এ ধরনের সেবামূলক আয়োজনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আরও সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট