1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে কোতোয়ালী শাখায় দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে এলাকার অসহায় ও দুস্থ পাঁচ শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই কার্যক্রম। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধের পাশাপাশি চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান ও ডা. বিপুল চন্দ্র দাস। এছাড়াও সার্বিক স্বাস্থ্য সেবায় সহযোগিতা করেন ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল এবং ডা. এহসানউল্লাহ শুভ।

ক্যাম্পের উদ্বোধন করেন কদমতলী এরিয়ার এপিএম মো. আবু ইউসুফ ভূঁইয়া। উপস্থিত ছিলেন কোতোয়ালী শাখা ব্যবস্থাপক আবু নাসির শেখ, চট্টগ্রাম জোনের জোনাল হিসাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, শাখা হিসাবরক্ষক হাবিবউল্লাহ বোখারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে এপিএম মো. আবু ইউসুফ ভূঁইয়া বলেন, “সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে পিএমকে নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

শাখা ব্যবস্থাপক আবু নাসির শেখ বলেন, “পিএমকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চট্টগ্রাম জোনের জোনাল আইটি ও হিসাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মায়েদের সেবায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিবছর এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনেও নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট