1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

চন্দনাইশের পূর্ব সাতবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ৬ ডিসেম্বর, শনিবার বাদে আসর স্থানীয় বাদশার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবারে ফারুকী (লন্ডন) এর খলিফা মৌলানা মোঃ মোজাহেরুল ইসলাম ফারুকীর বয়ান ও মুনাজাত পরিচালনায় এ দোয়া মাহফিল সমাপ্ত হয়। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মহান দয়াময় আল্লাহপাকের নিকট বিশেষভাবে আর্জি পেশ করা হয়। একইসাথে দেশ ও জনগণের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেবক উপজেলা যুবদল নেতা মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা ব্যাংকার মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় পরিচালিত মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সবুর,উপজেলা বিএনপির সদস্য মোঃ জারুল্লাহ, যুবদল নেতা আব্দুল শামীম মামুন, যুবদল নেতা মোঃ বোরহান উদ্দিন, মোঃ আব্দুল মালেক, মোঃ সাইফুদ্দিন, ছাত্রদল নেতা মোঃ জিয়াদ, খোকন, জাহেদ, সাজ্জাদ, আবুল হোসেন, আব্দুল্লাহ, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট