1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। রাউজানে শতাধিক মণ্ডপে বাসন্তী পূজা, গুজরায় আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার: ফটিকছড়ির বাগানবাজারে এমপি সরোয়ার আলমগীর ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমদকে বিজয়ের লক্ষ্যে চন্দনাইশে বিশাল লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস.এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। গণসংযোগটি চন্দনাইশ-আনোয়ারা সড়কের বরকল, বরমা ও বৈলতলী হয়ে মৌলভীবাজার-কেশুয়া রাস্তার মাথা এলাকায় প্রদক্ষিণ করে। পরবর্তীতে চন্দনাইশ বাগিচার হাট ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে মিছিলটি গাছবাড়িয়া সরকারি কলেজ ও খাঁন হাট এলাকা পদক্ষিণ করে। সর্বশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেটস্থ ধানের শীষের প্রধান কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম উদ্দীন। এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন, বিএনপি নেতা: মুরিদুল আলম, বাবুল আলমগীর, মাহাবু আলম, আবদুর রহমান শ্যামা ও নাছির, যুবদল নেতা ইমরান, জামাল, নাছির, সোহেল , রিপন, ছাত্রদল নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান, চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: তাসকিন আহমদ আরিফ, বরমা ইউনিয়ন নেতা মিরাজুল ইসলাম (অভি), বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মো: সাইদ, মো: পাভেল, মো: পিয়াল, কাইদা আজম, ছামিম, আব্দুল্লাহ, মো: বেলাল, মোহাম্মদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস.এম. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা রাজপথে আছি এবং নির্বাচনের দিন পর্যন্ত চন্দনাইশের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট