1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানে শতাধিক মণ্ডপে বাসন্তী পূজা, গুজরায় আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে ধর্মীয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাঁচদিন ব্যাপি শ্রীশ্রী বাসন্তী পুজা শুরু হয়েছে। বুধবার ২৫ মার্চ সপ্তমী পূজা অনুষ্ঠিত হয় উপজেলার শতাধিক পূজা মণ্ডপে। রাউজান শ্রী শ্রী অপরাজিতা সেবাশ্রম ও ঢেউয়াপাড়া রাখার মাস্টার বাড়ি পূজা উদযাপন কমিটি বড় পরিসরে পূজার আয়োজন করে। অপরদিকে
রাউজান উপজেলার পশ্চিম গুজরা স্বর্গীয় স্বপন দে’র বাড়ি পূজা উদযাপন কমিটি প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে ষষ্টি পূজার উদ্বোধন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সংগঠক ও শ্রীশ্রী কালি মন্দিরের উপদেষ্টা নেপাল করের সভাপতিত্বে ও শ্রীজাতা বিশ্বাসের সঞ্চালনায় ধুনুচি নৃত্য ও মায়ের বরণ, সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিত দাশ, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসেসিয়েশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক মিলন বনিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক সনজিব ঘোষ, রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক রাজীব ঘোষ, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপল পরমেশ ধর, স্টার লিট গ্রামার স্কুলের সহকারী শিক্ষক উজ্জল ঘোষ, টাইম টেকনোলজীর সিইও সঞ্জয় বনিক, গ্রুপ অব কোম্পানির অফিসার রনধীর দে,বাবুল চৌধুরী, সংগঠক রুবেল দে, রাসেল দে প্রমুখ। পাঁচদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন সংগীত পরিবেশন করেন বিশিষ্ঠ সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া ও তনু চৌধুরী । সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া ও তনু চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠক রুবেল দে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট