1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চন্দনাইশে নববধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের ৮ মাসেই গলাটিপে সাদিয়া সুলতানা আরফি (২০) নামের এক নববধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ রিজুয়ান (৩১) বিরুদ্ধে। আজ (৩ সেপ্টেম্বর) বুধবার ভোরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ গ্রেফতার করা হয়েছে স্বামী মো: রিজুয়ান । সে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র।

জানা যায়, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের সাথে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফি আক্তারের গত ৭/৮ মাস আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীর পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো। স্থানীয়দের দাবি আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট