1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল ৯নং ওয়ার্ডে অবস্থিত ‘তপোবন অনাথ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সচল রাখতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে সাময়িকভাবে সংযুক্ত (ডেপুটেশন) সহকারী শিক্ষক জনাব মোঃ আইয়ুব গনিকে অত্র বিদ্যালয়ে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।
​এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ বরাবর একটি লিখিত আবেদন পেশ করা হয়েছে।
​আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২০ জন শিক্ষার্থীর বিপরীতে অত্র বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। বিপুল সংখ্যক এই শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর আগে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আইয়ুব গনিকে সাময়িকভাবে অত্র বিদ্যালয়ে সংযুক্ত করেন। কিন্তু বর্তমান ৩ জন শিক্ষকের মধ্যে একজন মানসিক অসুস্থতায় ভুগছেন এবং অন্য একজন আগামী ১৪ই জুন অবসরে চলে যাবেন। এমতাবস্থায় মোঃ আইয়ুব গনিকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হলে বিদ্যালয়টি প্রায় শিক্ষকশূন্য হয়ে পড়বে।
​বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব আবু সৈয়দ এ প্রসঙ্গে বলেন,
​”তপোবন অনাথ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। কিন্তু বর্তমানে শিক্ষক সংকটে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে। অত্র বিদ্যালয়ে বর্তমানে কোনো মুসলিম শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চায় ব্যাঘাত ঘটছে। জনাব মোঃ আইয়ুব গনি আসার পর পাঠদানের মানোন্নয়নসহ মুসলিম ছাত্র-ছাত্রীদের ধর্মীয় শিক্ষায় গতি এসেছে। নতুন শিক্ষক পদায়ন না হওয়া পর্যন্ত তাকে অত্র বিদ্যালয়ে বহাল রাখা এখন সময়ের দাবি।”
​এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ জানান, দিয়াকুলের এই বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে মোঃ আইয়ুব গনির মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে নিয়মিত করা জরুরি। তারা এই বিষয়ে মাননীয় সংসদ সদস্যের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট