
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম – খাগড়াছড়ি আঞ্চলিক মহা সড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ফটিকছড়ির ওমান প্রবাসী হাফেজ মুহাম্মদ সাকিব (২৬) প্রাণ হারান।
গত ২৬ মার্চ সকাল ১১ টার দিকে জেলার হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়,সাকিব তার মামাতো ভাই ইমরুল কায়েসের মোটরসাইকেলের পেছনে বসে শহরে এক বন্ধুর বাসায় যাওয়ার সময় হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে সিটকে সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে রাতে জানাযার নামাজের পর দাফন করা হয়।
সাকিব ফটিকছড়ি উপজেলার মধ্য কাঞ্চননগর মনার বাড়ির মুহাম্মদ রফিকের ছেলে। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।