1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা চন্দনাইশে দোহাজারী দরবার শরীফের বার্ষিক ওরশ আগামীকাল ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। রাউজানে শতাধিক মণ্ডপে বাসন্তী পূজা, গুজরায় আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার: ফটিকছড়ির বাগানবাজারে এমপি সরোয়ার আলমগীর ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন,
স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাস্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
তারা বলেন, স্বাধীনতা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের প্রতিদিনের চর্চা ও দায়িত্ববোধের অংশ। দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জন বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার ও পরিচয়ের প্রতীক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাউজান পৌরসভার জলিলনগরস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা সদরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট