1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

তাসাউফভিত্তিক সমাজে নেই হিংসা ও উগ্রতা— শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আযম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)-এর ১৬৩ তম খোশরোজ শরীফ  চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরীফে তিন দিনব্যাপী গত ১২,১৩ ও ১৪ অক্টোবর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের ব্যবস্থাপনায় কর্মসূচির মধ্যে ছিল:খতমে কোরআন, খতমে গাউসিয়া ও রওজায় গিলাফ ছড়ানো,ফ্রি চিকিৎসা সেবা,ছেমা কাওয়ালী,ওয়াজ- মিলাদ মাহফিল,তবারক বিতরণ।
তিন দিন ব্যাপী আয়োজনে পুরো দরবার শরীফ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ‘নারায়ে তাকবীর– আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত–ইয়া রাসুলাল্লাহ (দঃ)’ ও ‘আল্লাহু আল্লাহু’ধ্বনিতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মীয় আবেগে উদ্বেল ভক্তরা আধ্যাত্মিক পরিবেশে আত্মনিবেদনে মগ্ন থাকেন।
খোশরোজ শরীফ শেষে গত মঙ্গলবার রাতে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে ক্ষমা,হেদায়েত ও শান্তির আকুতি জানিয়ে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মানুষের শান্তি,নিরাপত্তা ও মুক্তি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। এই সময় লাখো কন্ঠে উচ্চারিত হয় আমীন আমীন ধ্বনী।
মাহফিলে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান  হযরত শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেন,হাজার বছরের ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির ঐতিহ্য ধারন করে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই সম্প্রীতির ভিত্তি রচনা করেছেন আউলিয়ায়ে কেরাম। তাঁরা জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাসাউফের আলোকে তাঁরা এমন একটি সমাজ গঠন করেছেন,যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই —আছে মানবতা,ভালোবাসা ও নিরাপত্তাবোধ।
তিনি আরও বলেন,মাইজভাণ্ডার দরবার শরীফের মাশায়েখগণ তিন শতাব্দীরও বেশি সময় ধরে মানুষের আত্মিক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। যতদিন এ তাসাউফের দর্শন টিকে থাকবে,ততদিন সমাজে শান্তি থাকবে এবং উগ্রবাদ মাথাচাড়া দিতে পারবে না।
তিনি এই মাহফিলকে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি “আধ্যাত্মিক আন্দোলন” হিসেবে উল্লেখ করে বলেন,
এখানে আগত লাখো ভক্ত কেবল প্রার্থনায় অংশ নেন না,বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের অঙ্গীকারে নিজেকে সমর্পণ করেন। এ দরবারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন, যেখানে শুধু ভালোবাসা,সহমর্মিতা ও মানবতার বাণী উচ্চারিত হয়।
খোশরোজ শরীফ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন (মা.জি.আ.),সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন,আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়ার সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী।
মাহফিল সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, দেশবরেণ্য পীর- মাশায়েখ,আলেম-ওলামা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট