1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

দক্ষিণ ফটিকছড়ির আলোচিত ২ প্রবাসী  হত্যা মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আলোচিত দুবাই প্রবাসী আলমগীর (৪৫)ও জাহাঙ্গীর(৩৫) দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল।
গত বুধবার ২৬ নভেম্বর রাতে চট্টগ্রামের হাটহাজারীর কামাল পাড়া এলাকা থেকে পলাতক আসামি ওসমান গনি মানিককে (৫৮) গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার কড়িয়ার দিঘী এলাকা থেকে আরও দুই পলাতক আসামি মো.হারুন (৪০) ও আনোয়ার পাশা বাবুলকে (৬২) গ্রেপ্তার করে র‍্যাব-৭।
জানা যায়,গত বছরের ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফটিকছড়ি জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছমদ বাড়ীতে (তেলপারই) দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করে আসামীরা। নিহতরা ওই বাড়ীর জনৈক মৃত নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তাদের ছোট ভাই মো.রাসেল বাদী হয়ে বড় ভাই রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি দেখিয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার আসামিরা পলাতক ছিলেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আহমদ জানান,পলাতক তিন আসামিকে র‌্যাব-৭ আমাদের কাছে হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য : সে দিন প্রবাসী রেজাউল করিমের স্ত্রী  নিগার সুলতানার সাথে অন্য জনের সাথে সম্পর্কের জের ধরে দীর্ঘদিন পরিবারে কলহ চলে আসায় করিম তার স্ত্রী’কে তালাক দেয়। পরে করিমের পারিবারিক কলহটি একপর্যায়ে সামাজিক কলহে রুপ নেয়। সমাজচ্যুতও করা হয় ওই পরিবারকে। তারপর ও নিগার স্বামীর বসত ঘরে অবস্থান করতে থাকে। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে করিম ও তার ৩ ভাই সহ বাড়ীতে এসে গৃহবধু নিগার সুলতানার সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে স্বামী রেজাউল করিম সহ তার তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে রেজাউল করিম তার স্ত্রী নিগার এবং মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা শুরু করলে নিগার সুলতানা জীবন বাঁচাতে পালিয়ে ঘর থেকে বের হয়ে যান।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে রেজাউল করিম সহ তার তিন ভাই। এসময় তাদের হামলায় স্ত্রী নিগার সুলতানা ও তাঁর কন্যা নাজিফা, প্রতিবেশী আফাজ উদ্দিন,বোরহান উদ্দিন,সাহাব উদ্দিন ও জাহেদুল আলম আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে রেজাউল করিম ও রাসেল পালিয়ে বাঁচলেও আলমগীর ও জাহাঙ্গীরকে স্থানীয় জনতা কুপিয়ে হত্যা করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট