1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

দক্ষিণ ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির গণ মিছিল। ধানের শীষের গণজোয়ারে ভেস্তে যাবে সকল ষড়যন্ত্র : সরওয়ার আলমগীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন-ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে বেস্তে যাবে একটি গোষ্টির নানামুখী সকল ষড়যন্ত্র । গ্রামে-গন্জের প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে ৷ ৩১দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে। নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন- ফটিকছড়িতে শিল্প জোন করা হবে,সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে,বেকারত্ব দুর হবে,আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা।
তিনি আরো বলেন,ফটিকছড়ির মানুষের সাথে আছি,জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। আগামী জীবন উপজেলাবাসীর খেদমত করে কাটিয়ে দেব।
তিনি মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে নানুপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজারের দক্ষিণ অংশের ত্রি মোহনায় শেষ হয়।
বিএনপি নেতা শহিদ উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন-ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক এজাহার মিয়া,সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন,মুনসুর আলম চৌধুরী,নাছির উদ্দীন চৌধুরী,খালেদ বাবুল,বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ,আবু আজম তালুকদার,সিরাজদৌল্লা চৌধুরী দুলাল,মো. শাহরিয়া,নুরুল হুদা,মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ,এস এম মুনসুর,ফয়েজ তারেক, আজিজুল্লাহ,মো.হাসেম, মো.রহমত উল্লাহ কুতুুবি,আজম খাঁন, হাসানুল কবির,মামুন সরোয়ার,তারেকুল ইসলাম তারা,গাজী আমান, শিউলি আকতার,আলী জহির, বাবলা,আমান উল্লাহ,আহমদ রশিদ, মোজাহারুল ইকবাল লাভলু,মহি উদ্দিন মেসি,এম মাহফুজ, বখতিয়ার উদ্দিন,মুরাত অভি প্রমূখ।
এছাড়া গণ মিছিল শুরু হওয়ার আগে দক্ষিণ ফটিকছড়ির ৭ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে নানুপুর লায়লা কবির কলেজ মাঠে জমায়েত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট