1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

দক্ষিণ হিংগলায় আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলনে ড. মুহাম্মদ জসীম উদ্দিন।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম ও মহান ১০ই মাঘ গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) এর ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ১১তম আজিমুশশান বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধক ছিলেন ভিস্তা টেকনোলজিস এন্ড প্রোপার্টিস লিমিটেড চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবদুল্লাহ হোসাইন (মিটু)। সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান মেম্বারের সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় আলোচক ছিলেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হযরত মাওলানা আবু তৈয়্যব আনচারী, মাওলানা আব্দুল হামিদ খসরু আলকাদেরী, হাফেজ মাওলানা কাজী মঈনুল হক আলকাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী, মাওলানা খোরশেদুল আলম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আবু বক্কর,হেলাল উদ্দিন, সমন্বয়কারী মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম, সাদিকুজ্জামান শফি, মাস্টার তৈয়ব, সংগঠনের সভাপতি শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার সওদাগর, মো.নাসির উদ্দিন,শংকর দে,নুরুল আলম, নুরুল আলম চৌধুরী, সেলিম উদ্দিন, কোরবান আলী প্রমুখ। বক্তারা বলেন, মাইজভান্ডার দরবার শরীফ দেশের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা, সমাজে শান্তি–সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট