1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে – কাদের গণি চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
বিএনপি’র তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন,ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন।
তিনি বলেন,যারা দেশের স্বাধীনতা চান নি তাদের হাতে দেশ নিরাপদ নয়।
সোমবার ২৭অক্টোবর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরাঞ্চলে হেঁয়াকো বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি নেতা সারোয়ার হোসেন,ওসমান তাহের সম্রাট,ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী ,ইলিয়াস মেম্বার,রিফাত চৌধুরী,মাসুদ আজহার,হাসান হাফিজ,সোহেল সিকদার,সেলিম খান,আব্দুল আল মামুন ,মোহাম্মদ রানা,সুমন খান,জীবন মুসা, কামাল উদ্দিন,নুরুল আফছার,আবু সাঈদ রুবেল,সাইমুনুল করিম, আবদুল মান্নান, খোরশে,দমুনাফ চৌধুরী,ইসমাইল রাজ,আব্দুর রাজ্জাক,ইলিয়াস বাচা,ওমর ফারুক, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কাদের গনি চৌধুরী বলেন,স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্র সংকটে পড়েছে। স্বৈরশাসন,ফ্যাসিবাদী শাসন,দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনগণের প্রত্যাশা ব্যাহত হয়েছে। বিএনপির ৩১ দফা এসব সংকটের বাস্তবসম্মত সমাধান এবং টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার রূপরেখা দিয়েছেন।আজ দেশের জনগন ‘

বিএফইউজে মহাসচিব বলেন, বিএনপি সব মত ও পথের মানুষের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক,বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতিতে অটল। জনগণের ঐক্য,ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎমুখী কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
কাদের গনি চৌধুরী বলেন,বিএনপির জন্ম সংস্কারের মধ্যে,সংস্কার দিয়েই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীঁয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অব প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতার অধিকারগুলোর স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভমেন্ট থেকে পার্লামেন্টারি ফম গভমেন্টে নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া দশম শ্রেণী পর্যন্ত বিনা খরচ লেখাপড়ার ব্যবস্থা খালেদা জিয়া করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া,মহিলা অধিদপতর করা– সব বিএনপি এবং ম্যাডামের কাছে দেওয়া। অথচ এমনভাবে কথা বলা হয়, বিএনপি একটা ভিলেন– কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে,জিয়ার হাত দিয়ে হয়েছে এবং খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে।
তিনি বলেন,নানামুখী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।
ষড়যন্ত্রকারীরা আবারো বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করছে। আজ যখন সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার, গণতন্ত্রে ফিরে যাওয়ার,ঠিক তখনই এই ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে। জাতির বৃহত্তর স্বার্থে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট