1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 চন্দনাইশ প্রতিনিধি

​চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের স্বপ্নের সাথে প্রতারণার দায়ে ‘মেসার্স কৃষি ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বিক্রয়ের জন্য রাখা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের অননুমোদিত ও নিম্নমানের বীজ জব্দ করা হয়েছে।

​বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র দোহাজারী পৌরসভা এলাকায় কৃষকদের কাছে নিম্নমানের এবং অননুমোদিত বীজ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে মেসার্স কৃষি ভান্ডারে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলী মৃধা লিটনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা হয় বিক্রয়যোগ্য প্রায় ৩৫ হাজার টাকার মানহীন বীজ।

​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া।

​কৃষকের স্বার্থ রক্ষায় এমন কঠোর অবস্থানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, “বীজ বোনার মাধ্যমে একজন কৃষক শুধু মাঠ চাষ করেন না, বরং তার পুরো পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনন করেন। বীজ যদি মানসম্মত না হয়, তবে কৃষকের সেই স্বপ্নের অপমৃত্যু ঘটে। তাদের কান্না রোধ করার আর কোনো পথ খোলা থাকে না। কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

​স্থানীয় কৃষক ও সচেতন মহলের দাবি, কৃষিপ্রধান এই অঞ্চলে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মানহীন কৃষি উপকরণ বিক্রি করে আসছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী অভিযানের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট