1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
oplus_0

নিজস্ব প্রতিবেদক:

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন’। বৃহত্তর দোহাজারী পৌরসভার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

​এরই ধারাবাহিকতায় সম্প্রতি দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী জামে মসজিদ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এই মানবিক কার্যক্রমের আওতায় পূর্ব দোহাজারী, কিল্লাপাড়া ও রায়জোয়ারা এলাকার মোট ১৩০০ অসহায় ও দুস্থ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

​ত্রাণ বিতরণকালে আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “এটি কেবল ত্রাণ বিতরণ নয়, বরং এই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।” তিনি উল্লেখ করেন, এটি নতুন কোনো কার্যক্রম নয়; বরং তার পরিবার এবং তার শ্রদ্ধেয় বাবা বিগত ৪০ বছর ধরে একইভাবে আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন। ভয়াবহ বন্যা সহ যেকোন দুর্যোগে  তিনি এবং তার পরিবার এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

​তিনি আরও বলেন, মেয়র, কমিশনার বা কোনো রাজনৈতিক পদে না থাকলেও মানুষের সেবা করা যায়। সাধারণ মানুষের সাথে মিশে থাকলে এবং তাদের পাশে থাকলে যেকোনো পরিস্থিতিতেই সেবা পৌঁছে দেওয়া সম্ভব। তিনি অসহায় মানুষের কল্যাণে এবং এই মানবিক কার্যক্রমে সকল বিত্তবান ও স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও দোহাজারী গ্রীন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন নীরব। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ এরফান, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুবেল, আবদুল আজিজ, ফয়সাল রেজা মুরাদ, রফিক মিয়া বানু, সাইদুল ও মোহাম্মদ রফিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

​অসহায় মানুষের কল্যাণে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট