1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারীতে বাসের চাকার নিচে ২ সিএনজি,বউ শাশুড়ীসহ নিহত ৩, আহত ১০

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

এসএম রাশেদ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার সোনাই বটতল এলাকায় বাঁকে  ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারগামী ঈগল বাসের সাথে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাসের চাকার নিচে সিএনজি দু’টি ধুমড়ে মুড়ড়ে গিয়ে বউ-শাশ্বড়ীসহ ৩জন নিহত হয়। এতে আহত হয় আরো ১০জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সোনাই বটতল এলাকার বাঁকে সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারমুখী ঈগল পরিবহন যার (চট্টগ্রাম-জ-১১-০১২০) এর সাথে গাছবাড়ীয়ামূখী দু’টি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুটি ধুমড়ে মুছড়ে গিয়ে নিহত হন উপজেলার হাশিমপুর ৫নং ওয়ার্ডের করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম (৭৩), তার পুত্র মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার(৪৪) ও ময়মনসিংহ জেলার ওষুধ কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (২৬)।

অন্যান্য আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেল তারা হলেন- মারুফ (২৪),পলাশ (২৪),বেবি মোক্তার এবং মোঃ রহিম, জুকুম বাহার (৫০),জাকের হোসেন (৬৫), মাহাবুব (৪০)। আহতরা দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাষ্ট হাসপাতালে চিকিৎসা নেন, তৎমধ্য দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাহাবুব, মারুফ, পলাশ ও শরিফকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করার পথে শরিফ মারা যায়। অন্যদিকে নিহত ফাতেমা বেগম ও তার পুত্রবধু শামিমা বেগম সিএনজিযোগে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে যাচ্ছিলেন প্রতিমধ্যে ঘটনাস্থলে তারা নিহত হন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে গাড়ীর চালক ও হেলপার পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট