1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: true;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

এসএম রাশেদ

চট্টগ্রামের দোহাজারীতে পাহাড় ও শঙ্খ নদীর মিতালী ঘেরা অঞ্চলটি এখন স্থানীয়দের কাছে ‘মিনি সাজেক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে দোহাজারী মাস্টারঘোনা থেকে ধোপাছড়ি পর্যন্ত বিস্তৃত পাহাড়ি সড়কটি এখন পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আঁকাবাঁকা এই পাহাড়ি পথ এবং গিরি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করছে।

​সরেজমিনে দেখা যায়, মাস্টারঘোনা থেকে ধোপাছড়ি যাওয়ার এই পাহাড়ি সড়কটির দুপাশে উঁচু-নিচু পাহাড় আর সবুজের বুক চিরে বয়ে যাওয়া শঙ্খ নদী এক মায়াবী পরিবেশ তৈরি করে। যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই সড়কে ভিড় করছেন। স্থানীয়রা বলছেন, এই গিরি অঞ্চলকে ঘিরে একটি পরিকল্পিত পর্যটন স্পট গড়ে তোলা এখন সময়ের দাবি।

​এলাকাবাসীর মতে, দোহাজারী এখন রেল ও সড়ক যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দোহাজারী নাগরিক কমিটি যদি কার্যকর পরিকল্পনা হাতে নেয় এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টা থাকে, তবে এটি দক্ষিণ চট্টগ্রামের সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

​সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে মাস্টারঘোনা-ধোপাছড়ি সড়কের গিরি অঞ্চলে পর্যটন অবকাঠামো, ভিউ পয়েন্ট এবং রেস্টহাউস নির্মাণ করা গেলে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যাবে। একই সাথে শঙ্খ নদীতে নৌ-ভ্রমণের সুযোগ নিশ্চিত করা গেলে এটি সাজেক বা বান্দরবানের মতোই পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠবে।

​দোহাজারীর এই ‘মিনি সাজেক’ ও পাহাড়ি গিরি অঞ্চলকে ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছে এলাকাবাসী। এখন শুধু প্রয়োজন দোহাজারী নাগরিক কমিটির সমন্বিত উদ্যোগ ও সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সৎ ইচ্ছায় গড়ে উঠতে পারে একটি ভবন পিপাসুদের জন্য মিনি সাজেক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট