1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তর্গত কিল্লাপাড়া শাহী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দোহাজারী কাজী পোল্ট্রি লিমিটেড।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম রিজিয়ন দোহাজারী অফিস কার্যালয়ে দুপুরে মসজিদ পরিচালনা কমিটির নিকট অনুদান হিসেবে ১ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। দোহাজারী কাজী পোল্ট্রি লিমিটেড এর চট্টগ্রাম রিজিয়নের ইনচার্জ,এ,বি,এম হাফিজুর রহমান মসজিদ কমিটির হাতে এই চেক তুলে দেন।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, রিজিয়নের হিসাব বিভসগ প্রধান – মোঃ ওমর ফারুক, সিনিয়র অফিসার (ই আর এন্ড এডমিন) মোঃ আশিক উদ্দীন, এক্সিকিউটিভ (প্রকিউরমেন্ট) মিঃ ভবেশ চন্দ্র রায় এবং এক্সিকিউটিভ- নির্মাণ, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বুলবুল।

এছাড়াও মসজিদ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব আলমগীর , কিল্লাপাড়া শাহী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক আবু তাহের সওদাগর এবং সদস্য বাহার উদ্দীন।

অনুদানের টাকা গ্রহণকালে সাবেক কমিশনার আলমগীর বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র কাজের সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন, বিশেষ করে কাজী ফার্মস কর্তৃপক্ষকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের এই অনুদান মসজিদের নির্মাণ কাজকে আরও বেগবান করবে শক্তিশালী করবে।”

দোহাজরী কাজী পোল্ট্রি লিঃ চট্টগ্রাম রিজিয়নের ইনচার্জ এ,বি,এম হাফিজুর রহমান বলেন, “ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে শরিক হতে পারা আনন্দের ও গর্বের। এলাকার মানুষের কল্যাণে এবং মহান আল্লাহর ঘর নির্মাণের এই মহতী কাজে অংশ নিতে পেরে আমরা কাজী ফার্মস লিঃ গর্বিত।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট