1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন, মরহুম আবুল কাশেম লেদুকে মরণোত্তর সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশস্থ দোহাজারী নাগরিক কমিটির জমকালো অভিষেক এবং চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবুল কাশেম লেদুকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব লোকমান হাকিম এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ সোলাইমানের হাতে এই মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেন।

দোহাজারী নাগরিক কমিটির সভাপতি ও আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান জনাব আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। কমিটির সাধারণ সম্পাদক এবং নাহার বিল্ডার্স ও নাহার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও কমিটির উপদেষ্টা এডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সরসিংহ হাজারী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকান্ত ভট্টাচার্য্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগর, এম মোরশেদুল আলম চৌধুরী, কমিটির উপদেষ্টা আলী আজম খান, সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক বিষ্ণযশা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের এক আবেগঘন পরিবেশে দোহাজারীর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রয়াত ব্যক্তিদের পরিবারের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় রাইফেল ড্র উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে। দোহাজারীর সামাজিক ও কাঠামোগত উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট