1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

এসএম রাশেদ
আগামী ১৮ এপ্রিল দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সিঃ সহ-সভাপতি জয়নুল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক বৃষ্ণযশা চক্রবর্তী প্রমুখ।

সভায় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আলী আকবর বলেন, “দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। একটি সম্ভাবনাময় ও আধুনিক দোহাজারী গড়ার লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। উন্নয়নের অগ্রযাত্রায় দোহাজারীকে একটি মডেল হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” মতবিনিময় সভায় বক্তারা আগামী ১৮ এপ্রিলের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। দোহাজারীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় সংবাদকর্মীরা দোহাজারীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ‍হিসেবে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন জানান নাগরিক কমিটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট