1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

নবাগত ওসির সঙ্গে ফটিকছড়ি প্রেসক্লাবের মতবিনিময়।

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম :

ফটিকছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সেলিম বলেছেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পার্শ্ববর্তী ফেনি জেলা থেকে বড় এ উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
রবিবার ২১ ডিসেম্বর দুপুরে থানায় অফিসার ইনচার্জের কার্যালয়ে ফটিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,রাত্রিকালীন পুলিশ চেক পোষ্ট সহ আইন-শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে,সে জন্য পাহারা জোরদার করা হয়েছে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন,কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
তিনি তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।’
মতবিনিময়কালে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না,সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী,সহ- সভাপতি এমরান হোসেন ফরহাদ,যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন,সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান,কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল,পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম,স্থায়ী সদস্য এম জুনায়েদ,অস্থায়ী সদস্য ফজলুল করিম, সহযোগী সদস্য মোঃ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট