1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

নির্বাচনে রেড জোন রাউজান, মাঠে যৌথ নিরাপত্তা মহড়া।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রেড জোনের আওতাভুক্ত রাউজানে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। নির্বাচন উপলক্ষে রাউজান আসনে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা নিয়েছে পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। রাউজানের সর্বস্থরের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে সেজন্য এই প্রচারণা ও মহড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম। এদিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজেদুল ইসলাম জানিয়েছেন আগামী ১২ ফেব্রয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারেরা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য এই মহড়া। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২ টা ৩০মিনিটের রাউজান উপজেলা পরিষদ চত্বর থেকে এই মহড়া শুরু করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এস. এম রাহাতুল ইসলাম ও রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত মহড়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমান এবং বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। গাড়ি বহরে পুলিশের ২০টি মোটরসাইকেল ও পুলিশের ৪টি পিকাপ, সেনাবাহিনীর ২টি গাড়ি এবং ইউএনও, এসিল্যান্ড এর গাড়ি ছিল। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ১২দলের পক্ষে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু, বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী, গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৭৮ হাজার ৯৭১জন পুরুষ এবং ১ লাখ ৬১ হাজার ১৭জন নারী ভোটার মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮জন। ৯৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৩৯টি।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট