1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

নির্বাচন যত ঘনিয়ে আসছে,দেশি- বিদেশি ষড়যন্ত্র ততই বাড়ছে-সরওয়ার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রফিকুল আলম,ফটিকছড়ি:

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন,বিএনপি নির্বাচন মূখি দল। গণতন্ত্র ফেরাতে প্রয়োজন নির্বাচন। কিন্তু দু’একটি দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রে তারা কখনো সফল হবে না। তিনি বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে ফটিকছড়ি উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উপজেলা সদরে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর বিএনপির যে ক্ষতি করে নাই,৫ আগস্টের পর জামায়াত তার চেয়ে বেশি ক্ষতি করেছে।

সরওয়ার আরো বলেন,লন্ডনে যেদিন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে ড.ইউনূসের বৈঠক হয়েছে সেদিন থেকে দেশের নির্বাচনী ট্রেন টানেলে প্রবেশ করেছে। এ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। নির্বাচন যত ঘনিয়ে আসছে,দেশি- বিদেশি ষড়যন্ত্র ততই বাড়ছে। এ বিষয়ে বিএনপির প্রত্যেক নেতা–কর্মীদের সর্তক থেকে কাজ করতে হবে। ভারতের প্রেসক্রিপশন নিয়ে যারা ক্ষমতা দখল করতে চায়,জনগণ তাঁদের আওয়ামী লীগের মতো শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। শহীদ জিয়ার আদর্শের দল কখনো জনগণের সঙ্গে বেঈমানি করে না। আপসহীন নেত্রী বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করে জেলে ছিলেন। সেই জনগণই তাঁকে সম্মান দিয়ে আজ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি স্বৈরাচার বিতাড়িত করেছে। তিনি আরো বলেন,হাসিনা পালিয়ে গেছে,তবে তার প্রেতাত্ত্বা এখনো বাংলাদেশে রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন,নূর মোহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম,নাজিম উদ্দিন শাহীন,আবু তাহের সিদ্দিকী,নূরুল ইসলাম,জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ,আবু আজম তালুকদার,আবুল হোসেন আবু,আবুল খায়ের,আহম্মদ সাফা,মো.এনাম,নাজিম উদ্দিন বাচ্চু,সফিউল আলম, নাছির উদ্দিন,শাহারিয়ার চৌধুরী, নূরুল হুদা, সোলায়মান,আজম খান,জাহেদ মেম্বার, শামীম আলমগীর রুভেল,দৌলত মিয়া, মোজাম্মেল,রশিদ উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন কন্ট্রাক্টর,সমশুল আলম মেম্বার,নজরুল ইসলাম,জসিম উদ্দিন নান্নু,আবু সালেহ, আজিজ,শহিদুল হক,মো.শহীদ,মো.হাসান,লিটন,মামুন সরোয়ার,একরাম,এমদাদ,আমান, মোজাহারুল ইকবাল লাভলু,নাছির উদ্দিন,মো.তারেক,নূরুল আলম,মহিন উদ্দিন,মাহফুজ,বখতিয়ার,ইমরান, মোজাম্মেল,আনোয়ার,নাজিম উদ্দিন ও শাকিল। পরে একটি বিশাল র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট