1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

পিআরসহ ৫ দফা দাবিতে আনোয়ারা-কর্ণফুলী জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যানে রাজনীতি করে। দেশবিরোধী বা জনগণবিরোধী রাজনীতি জামায়াত কখনো করেনি, এখনও করে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনোয়ারা-কর্ণফুলী জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণ এখন আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না। জনগণ বুঝে গেছে কারা দেশের ও দেশের মানুষের মঙ্গল চায়। এসময় দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, “জামায়াত-শিবিরকে জেল-ফাঁসি, খুন-গুম দিয়েও দমন করা যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো বাসস্ট্যান্ড-টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করেনি, নিজেদের মধ্যে দ্বন্দ্বে কাউকে হত্যা করেনি। অথচ আমাদের শতাধিক নেতাকর্মী প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। জামায়াত সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আনতে কাজ করে যাচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গণি। সঞ্চালনা ছিলেন উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকার। এসময় দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছারসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট