1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়িতে কৃষক সমাবেশ ও দোয়া মাহফিল। শেখ হাসিনার কারনে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন- সরওয়ার আলমগীর

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামানায় দোয়া মাহফিল ও কৃষক সমাবেশ ফটিকছড়ি উপজেলা সদর  বাস ষ্টেশনস্থ রাজঘাট চত্ত্বরে উপজেলা কৃষকদলের উদ্যোগে শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন- আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্বৈরাচারী শেখ হাসিনার কারনে আজ বেগম খালেদা জিয়ার এ হাল। তিনি বেগম জিয়ার জন্য সকলের নিকট দোয়া চান।
সরওয়ার আলমগীর বলেন – বেগম জিয়া বলেছিলেন এই দেশ ছেড়ে,এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। তিনি দেশ ছেড়ে বিদেশে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল।’
তিনি ফটিকছড়িতে কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাবেন বলে উল্লেখ করে বলেন,দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে।আগামীতে কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাব।
তিনি সমাবেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য দোয়া চেয়ে সকলকে নিয়ে  মুনাজাত করেন।
সমাবেশে প্রধান বক্তা কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.রবিউল হাসান পলাশ বলেন- তারেক রহমানের প্রার্থী সরওয়ার আলমগীরকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। যারা বেহেস্তের টিকিট বিক্রি করে তাদের থেকে সাবধান থাকতে হবে।
উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ বাবুল’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন -উত্তর জেলা কৃষক দলের আহবায়ক আহবায়ক বদিউল আলম বদরুল,সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, ভূজপুর থানা কৃষকদলের আহবায়ক নাজিম উদ্দীন বাচ্চু। আমন্ত্রিত অতিথি ছিলেন – ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমেদ হোসেন তালুকদার,মিহির চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী,ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, এনামুল হক,এম শফিউল আলম, নাজিমুল হক লিটন,আজম খান,দৌলত মিয়া,ডা.নাজিম উদ্দীন, রহমত উল্লাহ কুতুবী,হাসানুল কবির, শাহাব উদ্দিন ও দিদারুল আলম প্রমূখ। সমাবেশে স্লোগান নিয়ে যোগ দেন উপজেলা কৃষকদলের ১৮ ইউনিয়ন ২ পৌরসভা কমিটির নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট