1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন- এমপি সরোয়ার আলমগীর। ট্রাকচাপায় প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী সাকিবের। রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা চন্দনাইশে দোহাজারী দরবার শরীফের বার্ষিক ওরশ আগামীকাল ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। রাউজানে শতাধিক মণ্ডপে বাসন্তী পূজা, গুজরায় আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার: ফটিকছড়ির বাগানবাজারে এমপি সরোয়ার আলমগীর ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল।

ফটিকছড়িতে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন- এমপি সরোয়ার আলমগীর।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে তিনটি খাল খননসহ   বিভিন্ন প্রকল্পের পৃথক ভাবে উদ্বোধন করা হয়েছে শুক্রবার ২৭ মার্চ। এসব প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীর। এসময় সরোয়ার আলমগীর বলেন -খাল খনন কর্মসূচি ছিল শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ,যা প্রাকৃতিক জলাধার তৈরি করে কৃষি ও পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখেছিল। তারেই সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর পুনরায় সারা বাংলাদেশ খাল খনন কর্মসূচী শুরু করেছে। আজ ফটিকছড়িতেও খাল খননের উদ্বোধন করেছি। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করুন,ফটিকছড়িকে সিঙ্গাপুর নই,সমৃদ্ধিশালী ফটিকছড়ি বানানো হবে।
পরে তিনি নানুপুর ইউনিয়নের ফটিকছড়ি খাল-দশ কিলোমিটার, দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া খাল ও তারাকো খাল-চার কিলোমিটার, ভুজপুর ইউনিয়নে বারোমাসিয়া খাল-দুই কিলোমিটার দের্ঘ্য খনন কাজের উদ্বোধন করেন।
এ ছাড়া পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রীজ,সোনার খীল সড়কে দুইটি বক্স কালভার্ট,সোনার খীল সড়কের ও উদ্বোধন করেন। এসব প্রকল্পে প্রায় ১কোটি টাকার উপরে ব্যায় ধরা হয়েছে।
এসব কাজের উদ্বোধনের সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম,চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস,উপ- সহকারী প্রকৌশলী দীপন চাকমা, ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন,নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম,নাজিম উদ্দীন বাচ্চু,নুরুল ইসলাম,ওসমান চৌধুরী,জাহেদুল ইসলাম মেম্বার, আজিজ উল্লাহ,তৌহিদুল আলম মেম্বার,মোহাম্মদ সাইফুদ্দীন,একরামুল হক, মোহাম্মদ হানজালা,মোজাহারুল ইকবাল লাভলু,মহিন উদ্দিন মেসি, আহমদ ছাফা মেম্বারসহ স্ব স্ব এলাকার বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট