1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও  বিক্ষোভ।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এর মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রার্থী ঘোষনার ৩ দিন পর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
শুক্রবার ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট ও ঝংকার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
এ সময় বাহারের অনুসারীরা সরওয়ার আলমগীর এর মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন।
উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক নাসির শিকদার বলেন, দলের দুঃসময়ে আজিম উল্লাহ বাহার সব সময় নেতা–কর্মীদের পাশে ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে সক্রিয় থেকে তৃণমূল নেতা–কর্মীদের আস্থা অর্জন করেছেন।
এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তাঁকে মনোনয়ন দিতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সরোয়ার মফিজ বলেন, “আজিম উল্লাহ বাহারের নেতৃত্বেই ফটিকছড়ি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য একজনকে।
যদি আজিম উল্লাহ বাহারকে প্রার্থী ঘোষণা না করা হয়,তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
এর আগে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা সদর বিবিরহাটে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের অনুসারীরা আলাদা কর্মসূচী পালন করেন।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেন, আমাদের দলের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের শীর্ষ নেতৃবৃন্দ তৃণমূলের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। কেউ যদি দলের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করেন, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রার্থী পরিবর্তনের দাবীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট ও নাজিরহাট ঝংকার এলাকায় বিএনপির একটি পক্ষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পরে আমরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে  যানচলাচল স্বাভাবিক করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট