1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়িতে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিশাল গণ মিছিল। যতদিন বেঁচে থাকি আপনাদের নিয়ে থাকবো – সরওয়ার আলমগীর।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন হতে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন যতদিন বেঁচে থাকি ততদিন ফটিকছড়িবাসীকে সাথে নিয়ে থাকবো। আমার আগামী জীবন ফটিকছড়িবাসীর জন্য উৎসর্গ করলাম। শুক্রবার ২১ নভেম্বর বিকালে ধানের শীষ প্রতীকের সমর্থনে ফটিকছড়ি বিএনপির স্মরণ কালের সর্ববৃহৎ গণ মিছিল ফটিকছড়ি সরকারী কলেজের সম্মূখ হতে বিবিরহাট বাজারের কলেজ রোড, ঈদগাহ রোড হয়ে চট্টগ্রাম – খাগড়াছড়ি সড়কের বাস ষ্টেশন গিয়ে শেষ হয়। পরে উপজেলা সদর বাস স্টেশনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না। জনগণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে একটি সুন্দর ও সুষ্টু নির্বাচনের অপেক্ষায়।
সরওয়ার আলমগীর আরো বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চেনেন। তাই তিনি ফটিকছড়ির তৃনমুলকে ধানের শীষ উপহার দিয়েছে। আমাদের দায়িত্ব হবে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দেয়া। সে লক্ষ্যে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি বলেন-ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি গোষ্টি নানামুখী ষড়যন্ত্র করছে। তাই বিএনপি নেতা-কর্মীসহ দেশবাসীকে ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন- ফটিকছড়িতে শিল্প জোন করা হবে,সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে,বেকারত্ব দুর হবে,আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদ ও এস এম মুনসুরের সঞ্চালনায় গণমিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন  প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম,মুনসুর আলম চৌধুরী,মহিবুল্লাহ বাহার,এস এম শফিউল আলম,নাছির উদ্দীন চৌধুরী,খালেদ বাবুল,আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাছির উদ্দীন বিপ্লব,আবু মেম্বার,আবুল খায়ের, মো.এনাম,এয়াকুব শহিদ,নাছির কোম্পানি, নাজিম উদ্দীন বাচ্চু,জাহেদ মেম্বার,মো.শাহরিয়া, জালাল উদ্দীন চৌধুরী, ফয়েজ তারেক,মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু,আজম খান, হাসানুল কবির,গাজী আমান,আমান উল্লাহ, আহমদ রশিদ,সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু,মহি উদ্দিন মেসি, এম মাহফুজ প্রমূখ। এছাড়া গন মিছিল শুরু হওয়ার আগে ১৮ ইউনিয়ন,ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা থেকে বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে স্লোগানের মাধ্যমে খন্ড খন্ড মিছিল নিয়ে ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে জমায়েত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট