1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান

ফটিকছড়িতে শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্নহত্যা।।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে ১৬ মাস বয়সী নিজের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজে ও আত্মহত্যা করেছেন আফরোজা আফরিন (২৫) নামের এক গৃহবধু। বিয়ের আড়াই বছর পর বুধবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাজারস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে দুপুর ১২ টার দিকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়,ভবনের মালিক কামাল উদ্দিন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের রহমান আলী মুন্সী বাড়ীতে। তাঁর পুত্র এনজিও কর্মী আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী আফরোজা আফরিন শিশু কন্যা আতকিয়া আয়েশা ও শ্বশুর কামাল উদ্দিনকে নিয়ে উপজেলা সদরের নিজস্ব বাসার নীচ তলায় বসবাস করে আসছেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে আফরোজা আফরিন নিজের শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে একমাত্র শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজেও সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
বেলা বাড়তে থাকায় শশুর দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানালায় উঁকি দিয়ে ঘটনা দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
তবে এ আত্নহত্যার পেছনে পারিবারিক কোন বিরোধ ছিল কি না তা রহস্য জনক।
তবে স্বামী আনোয়ার হোসেন বিপলু চাকরির সুবাদে থাকেন দক্ষিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
ফটিকছড়ি থানার ওসি মো: নুর আহমদ বলেন,সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ দেখতে পাই এবং মৃত অবস্থায় বিছানায় শিশু কন্যাকে পাওয়া যায়।
তিনি আরো বলেন,শশুর পক্ষের লোকজন দাবী করছেন গৃহবধু মানসিক অসুস্থ ছিল। তারপরও ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট