1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার। আটক-১।  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র ও বিভিন্ন অবৈধ সরঞ্জামসহ সহ মোঃ আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ইমন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাপুর ইউনিয়নের জনৈক মোহাম্মদ শফি আলমের পুত্র।
গত মঙ্গলবার দিবাগত (২৩ সেপ্টেম্বর)রাত ২টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্প কর্তৃক আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের পুত্র মোঃ ইরফান ও একই এলাকার শফি আলমের পুত্র মোঃ আব্দুল হালিম প্রকাশ ইমন বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় মোঃ ইরফানের ঘরে তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন, পিস্তলের এ্যামুনেশন ৬টি এ্যামুনেশন,৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ,১৬টি মোবাইল,১টি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা,৭টি ছোড়া,১টি চেইন,ইয়াবা,মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান এর মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়।
উক্ত অভিযানের কমান্ডার ছিলেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমানসহ ২৩ সেনা সদস্য উপস্থিত ছিলেন।
আসামি আব্দুল হালিম প্রকাশ ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনে আছে এবং মামলা প্রক্রিয়াধীন।
ইমন ফটিকছড়ির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়কের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ আল মাসুদ বলেন,এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলকে অবহিত করা হবে জেলা সাংগঠনিক ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট