1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফটিকছড়িতে হাতপাখার সমর্থনে মোটরসাইকেল শোডাউন।

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মো.জুলফিকার আলীর হাতপাখা মার্কার সমর্থনে দুর্নীতি,দুর্ব্যবস্থা, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফভিত্তিক ফটিকছড়ি গড়ার লক্ষ্যে এক বিশাল মোটরবাইক শো-ডাউন হয়েছে উপজেলা জুড়ে।
সোমবার ২৪ নভেম্বর সকালে হাজারের অধিক মোটরবাইক নিয়ে শোভাযাত্রাটি উত্তর ফটিকছড়ির করেরহাট-রামগড়- খাগড়াছড়ি সড়ক হয়ে হেয়াঁকো- ফটিকছড়ি – গহিরা সড়ক হয়ে চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়ক হয়ে শান্তিরহাট থেকে শুরু হয়ে দাঁতমারা,বাগানবাজার, নারায়ণহাট,পাইন্দং,ফটিকছড়ি ও নাজিরাট পৌরসভা,রোসাংগিরি,নানুপুর, বখতপুর,ধর্মপুর,সমিতিরহাট,জাফতনগর অতিক্রম করে দক্ষিণ ফটিকছড়ির আব্দুল্লাহপুরে গিয়ে শেষ হয়। শোডাউনে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিপুল সংখ্যক তরুণ ভোটার।

শো-ডাউনে উত্তরজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা খালেদ সোলতানি,মহানগর নেতা হাফেজ মাওলানা তোহা সিদ্দীকী, ফটিকছড়ি থানা সভাপতি এম এম শওকত আজমী,সাধারণ সম্পাদক মাওলানা তহিদুল আলম,ভূজপুর থানা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, যুবনেতা মাওলানা মুফতি ইসহাক বিন ইব্রাহিম,ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ আমান উল্লাহ এবং থানা সভাপতি মোহাম্মদ উমায়েরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থী আলহাজ্ব মো.জুলফিকার আলী বলেন,ফটিকছড়ির মানুষ পরিবর্তন চায়, ন্যায় চায়,নিরাপদ সমাজ চায়। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিষবাষ্প থেকে এ জনপদকে মুক্ত করতে হাতপাখা মার্কার বিকল্প নেই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি – ইনসাফ,সেবা ও উন্নয়নকে সামনে রেখে অঙ্গীকারবদ্ধভাবে জনগণের পাশে থাকব। আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন,তা আমাকে আরও সাহসী করেছে। ফটিকছড়ির ভবিষ্যৎ রক্ষায় সবাই হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট